ঢাকাThursday , 9 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৩২

Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১২২ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১০ জন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ১২২ জন এবং অন্যান্য ৫১০ জন।
অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ানগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।