ঢাকাTuesday , 7 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সঙ্ঘবদ্ধ চক্রের শিকার 

Link Copied!

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের বিরুদ্ধে একটি সঙ্ঘবদ্ধ চক্র মিথ্যা সংবাদ পরিবেশন ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে আর্থিক সুবিধা গ্রহণের জন্য নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। দুষ্ট চক্র বিভিন্ন সময়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনকে ফোন করে দুদকে অভিযোগ করার ভয়ও দেখাচ্ছেন। আব্দুল মতিন এই মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি দুষ্ট চক্রের চক্রান্ত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন দাবি করেছেন বিআইডব্লিউটিএর সাবেক প্রধান প্রকৌশলী (ড্রেজিং) “আব্দুল মতিনের” নামের সঙ্গে তার নামের হুবহু মিল থাকায় স্বার্থন্বেষী মহল এই মিথ্যা ও বানোয়াট নিউজের সুযোগ নেয়ার চেষ্টা করছেন। তাকে জড়িয়ে সাবেক প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিনের বিরুদ্ধে দুদকে অভিযোগে উল্লেখিত, ৪ হাজার ৫১৫ কোটি ৫২ লাখ টাকার ৩৫টি ড্রেজার ও জলযান সংগ্রহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তার ঘাড়ে চাপিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ এই প্রকল্পের সাথে তার কোন সম্পৃক্ততা ছিলোনা এবং নাই। তিনি চক্রান্তকারীদের মিথ্যা অভিযোগের প্রমাণ পত্র চাইলে তারা তা দেখাতেও সক্ষম হয়নি। দুষ্টচক্র নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনের চ্যালেঞ্জের স্বপক্ষে কোন প্রকার প্রমাণাদি দেখাতে না পেরে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মনগড়া অভিযোগ জমা দিয়ে ফোনে প্রকেৌশলী মতিনকে দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন। নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সঠিক তদন্ত সাপেক্ষে এই চক্রের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, টাঙ্গাইলে তার জায়গা-জমি নেই। মতিনের আয়কর বহির্ভূত কোন সম্পত্তি নেই। এমনকি তার স্ত্রীর নামেও আয়কর বহির্ভূত কোন সম্পত্তি নেই বলে জানান। কিছু ব্যক্তি তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই মনগড়া নিউজ পরিবেশনের হুমকি দিচ্ছে আব্দুল মতিনকে। নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বলেন, আওয়ামী দোসররা এখনও বিআইডব্লিউটিএতে ব্যাপকভাবে সক্রিয়। তারাই মতিনের চাকরির শেষ সময়ে হয়রানি করার পাঁয়তারা করছেন। তাদের উদ্দেশ্যই হচ্ছে বিআইডব্লিউটিএর অভিজ্ঞ ও মেধাবি কর্মকর্তাদের অহেতুক হয়রানি করা। এ জন্য আওয়ামী দোসররা কিছু ভূঁইফোড় ও অপেশাদার গণমাধ্যম কর্মীদের ভুয়া তথ্য দিয়ে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এসব গণমাধ্যম কর্মীরা কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্য প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছেন। তারা মতিনকে ফোন বা অফিস কক্ষে না পেলে উপরস্থ কর্মকর্তাদের কক্ষে গিয়ে নানা অপবাদ দিয়ে চরিত্র হনন করার অপচেষ্টা চালাচ্ছেন। এহেন মিথ্যা অপবাদের সঙ্গে জড়িত ব্যক্তিরা গণমাধ্যম ও পেশাদারত্বের মান চরমভাবে ক্ষুন্ন করছেন বলে বিজ্ঞমহল মনে করছেন। তাদেত ভাষা ও আচরণ গণমাধ্যমের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না বলেও সচেতন এবং দায়িত্বশীল সাংবাদিকরা মনে করেন। অভিযোগের সঠিকতা নির্ণয় এবং তথ্য-উপাত্ত যাচাই-বাছাই ছাড়াই সংবাদ পরিবেশনের ফলে আসল তথ্য জনসম্মুখে উঠে আসছে না বলেও সচেতন প্রকৌশলীরা মনে করেন। নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন মিথ্যা ও বানোয়াট তথ্য সংগ্রকারীদের কবলে পড়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি দাবী করেন। অভিযুক্ত সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মতিনকে (ড্রেজিং) না পেয়ে নির্দোষ নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের উপর সব দুর্নীতির অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। তিনি এই ভিত্তিহীন অভিযোগ থেকে বাঁচতে প্রাণান্তকর চেষ্টা চালিয়েও সঠিক এবং ন্যায় বিচার থেকে এখন বঞ্চিত।