ঢাকাTuesday , 7 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী বিশ্বকাপ ক্রিকেট
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

Link Copied!

নিজেদের প্রথম ম্যাচে বোলাররা জিতিয়েছিল ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার মত দলকে মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়েছিল ইংলিশ বোলাররা। জবাবে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড নারী ক্রিকেট দল।
গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে তাই বোলারদের ওপরই আস্থা রাখলেন ইংলিশ অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলকে।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের অসাধারণ এক জয় নিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। সুতরাং, ইংল্যান্ডের সামনে আজ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট বলেন, ‘আমরা আগের ম্যাচের পর বিশ্রাম নিয়েছি এবং স্বাভাবিকভাবে প্রস্তুতি নিয়েছি। দল অপরিবর্তিত থাকবে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে ১০ উইকেটের জয় পাওয়া দলটি আজ কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জানান, ‘আমরা টস জিতলে ব্যাটিংই নিতাম।’ পাকিস্তানের বিপক্ষে জয়ী একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
ট্যামি বিউমন্ট, অ্যামি জোন্স (উইকেটকিপার), হিদার নাইট, ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), সোফিয়া ডানকলে, এমা ল্যাম্ব, অ্যালিস ক্যাপসি, চার্লি ডিন, সোফি একলস্টোন, লিনসি স্মিথ, লরেন বেল।
রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), সোহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মানরুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা।