ঢাকাTuesday , 7 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস

Link Copied!

মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ অবস্থায় সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আগামী সপ্তাহের মধ্যে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেবে। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এসময় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টি অনেকটাই কমে আসবে।