ঢাকাTuesday , 7 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ছাদে ছিনতাই করতেন হত্যা মামলার আসামি

Link Copied!

ট্রেনের ছাদে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে ডিবি পুলিশ। ছিনতাইকারী আলাউদ্দিনের (১৯) বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল (৬ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন বলেন, গত (৪ অক্টোবর) রাতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা যাত্রীদের চাকুর মুখে জিম্মি করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী আলাউদ্দিনকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যে ছিনতাই কাজে ব্যবহৃত তার চাকুটি খিলগাঁও রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে হত্যা মাললাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। এর আগে একই ঘটনায় তাৎক্ষণিকভাবে আরেক ছিনতাইকারী নজরুলকে একটি লুণ্ঠিত মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামি ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।