ঢাকাSunday , 22 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনজিওকর্মী গুলিবিদ্ধ

Link Copied!

Guliযশোর প্রতিনিধি: যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের এক মাঠকর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার বেলা ২টার দিকে সদর উপজেলার বাওলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিশ্বজিৎ মণ্ডলকে (৩০) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জাগরণী চক্রের মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার পায়রা গ্রামে।
জাগরণী চক্রের সদর উপজেলার ঝুমঝুমপুর শাখা ব্যবস্থাপক নাহিদুল ইসলাম জানান, বাওলিয়া গ্রাম থেকে ক্ষুদ্রঋণের কিস্তির টাকা আদায় করে বিশ্বজিৎ অফিসে ফিরছিলেন। বেলা ২টার দিকে পথিমধ্যে বাওলিয়া মোড়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা ছিনতাই করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগি অধ্যাপক অজয় কুমার সরকার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানন্তর করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, গুলিবিদ্ধ বিশ্বজিৎ দুর্বৃত্তদের নাম বলতে পারছেন না। আমরা ওই এলাকায় অভিযান শুরু করছি।