ঢাকাMonday , 6 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের জন্য ১০ লাখ ব্যালট ছাপাবে ইসি

Link Copied!

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটারদের জন্য প্রাথমিকভাবে ১০ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজন হলে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপে এ তথ্য জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, বাংলাদেশে প্রতিটি পোস্টাল ব্যালটের ভোটে ব্যয় ৭০০ টাকা। আমাদের প্রত্যাশা অনেক। আমাদের ধারণা ভোট অনেক আসবে। কত হবে জানি না। প্রাথমিকভাবে ১০ লাখ ব্যালট পেপার ছাপিয়ে রাখবো।