ঢাকাWednesday , 1 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান

Link Copied!

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পাঁচ দিনের সরকারি সফরে বুধবার (১ অক্টোবর) তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুরস্কের বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ১ থেকে ৫ অক্টোবর দেশটি সফর করবেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুরস্কের বিমানবাহিনীর কমান্ডার, দেশটির প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
এছাড়াও, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সরকারি সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।