ঢাকাWednesday , 1 October 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ ৬ অক্টোবর

Link Copied!

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী ৬ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।
মো. আশাদুল হক বলেন, ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বসবে সংস্থাটি। এরই মধ্যে আমন্ত্রণপত্র প্রস্তুত করা হয়েছে৷ দুয়েক দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করেছে ইসি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর নারী নেত্রীদের সঙ্গে বসার কথা রয়েছে৷ এরপর জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।