ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক- সুপ্রদীপ চাকমা

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এই উৎসব আরো প্রাণবন্ত হয়ে উঠুক। ৩০ সেপ্টেম্বর রাঙামাটি জেলা শহরের গর্জনতলী ও তবলছড়ি কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন। এসময় তিনি দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং শান্তি ও সোহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের আহ্বান জানান। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অর্থনৈতিক স্বচ্ছলতা ও গুণগত শিক্ষা অপরিহার্য। পাহাড়ের মানুষ শিক্ষিত ও সচেতন হলে সমস্যা আরো কম হবে। আমাদের দরকার গুণগত শিক্ষা – যা মানুষকে ভালো-মন্দ বুঝতে শেখাবে, প্ররোচনার বাইরে রাখবে। পাহাড়িদের মধ্যে গুণগত শিক্ষা ছড়িয়ে পড়লে তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।