ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মুষলধারে বৃষ্টি, অফিস শেষে ঘরে ফিরতে ভোগান্তি

Link Copied!

রাজধানীতে দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টার পর বৃষ্টি কমে গেলেও বিরতি দিয়ে বিকেল ৫টা ১০ মিনিট থেকে ফের বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত ও মেঘের গর্জন। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, বৃষ্টি শুরুর পর অনেকেই ভিজে গন্তব্যে যেতে বাধ্য হন। অনেকে আবার বৃষ্টির হাত থেকে বাঁচতে মেট্রো স্টেশন কিংবা রাস্তার পাশে আশ্রয় নেন।
রাজধানীর কারওরান বাজার এলাকায় দেখা গেছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কেউ রিকশা আবার কেউ বাসের জন্য দাঁড়িয়ে আছেন।
কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অপেক্ষারত একজন জাগো নিউজকে জানান, অফিস থেকে বের হয়েই বৃষ্টিতে আটকে পড়লাম। ছাতা নেই। সকাল থেকে অনেক গরম ছিল। হঠাৎ বৃষ্টিতে আটকে গেছি।
আবহাওয়া অফিস জানায়, সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টি বাড়ছে। আগামীকালও (বুধবার) বৃষ্টি থাকবে। এছাড়া মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে।