ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে কোইকা

পিআইডি
September 28, 2025 10:28 pm
Link Copied!

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এবং শিল্পখাতের অংশীজনদের যৌথ সহযোগিতায় কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) নতুন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালু করবে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর জন্য লাগসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এই উদ্যোগের লক্ষ্য। এই লক্ষ্যে রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় এক হোটেলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। KOICA’র পক্ষ থেকে জানানো হয়, এ অংশীদারিত্ব বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে। শিল্পখাতের অভিজ্ঞতা এবং BMET-এর নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ কর্মসূচি নিশ্চিত করবে যে কারিগরি প্রশিক্ষণ হবে প্রাসঙ্গিক ও ফলপ্রসূ।