ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট সমাপ্তি

আইএসপিআর
September 28, 2025 10:16 pm
Link Copied!

‘১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ্ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান শনিবার (২৭ সেপ্টেম্বর) কুর্মিটোলা অফিসার্স মেসে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ২৩৫ জন গলফার অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ৩ দিন ব্যাপী টুর্নামেন্টটি গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়। উক্ত অনুষ্ঠানে এয়ারফোর্স গলফ লিংক সংশ্লিষ্ট সদস্যগণ ছাড়াও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।