পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী এবং চীন সরকারের সহযোগিতায় কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান করা হচ্ছে। চীনের রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন ও চায়না অ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সেলর Song Yang উপস্থিত ছিলেন।

