মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি শ্রী শ্রী দশভূজা বিগ্রহ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। উপদেষ্টা পূজা উদ্যাপন কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

