ঢাকাSunday , 28 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেলপড়ুয়া ভারতীয় তরুণীর মরদেহ মিলল ছাত্রী হোস্টেলে

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে নিদা খান (১৯) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিদা ভারতের রাজস্থানের সুলতানপুরের ৭ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা দেলোয়ার এলাকার আব্দুল আজিজ খানের মেয়ে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছরোয়ার হোসেন জানান, বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ছাত্রীর সহপাঠীদের বরাত দিয়ে এসআই মো. ছরোয়ার জানান, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে হতাশ ছিলেন নিদা খান। হতাশা থেকেই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।