ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

পিআইডি
September 27, 2025 5:32 pm
Link Copied!

তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার (২৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদ্‌যাপন করা হবে। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ যা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ এ ইউনেস্কোর থিম-‘Ensuring Access to Environmental Information in the Digital Age’এর সাথে মিল রেখে নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে রবিবার বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তথ্য কমিশনের সচিব নূর মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।