ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

Link Copied!

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে বুধবার (২৪ সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়। ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। চুক্তি স্বাক্ষর শেষে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী বিপিএম ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (হেডকোয়ার্টার্স), রংপুর মেট্রোপলিটন পুলিশ, মো. তোফায়েল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি, ডিসি (ক্রাইম), রংপুর মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মোঃ মামুন উর রহমান, রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মোঃ মুনির উদ্দিন, রংপুর সদর সাব ব্রাঞ্চের ইনচার্জ মো. নুরুল ইসলামসহ উর্ব্ধতন কর্মকর্তারা।