নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি ৮ জন, জামায়াত-শিবিরের ২ জন এবং ১ জন হিযবুত তাহরীরের কর্মী রয়েছে।

