নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা এলাকা থেকে ৩৫লাখ টাকার জাল নোটসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৫ জনকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

