ঢাকাSaturday , 21 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমি অফিসে আগুন, কাগজপত্র পুড়ে ছাই

Link Copied!

fire-jসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই আগুন অফিস কক্ষে ছড়িয়ে পড়ে বেশকিছু কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার গভীররাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত ভূমি অফিসে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামীম আলম জানান, সামনের দিকে এমএলএসএস দায়িত্বরত থাকায় উপজেলা পরিষদ চত্বরের পূর্ব দিকে অবস্থিত ভূমি অফিসের পেছন দিক থেকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
তবে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিয়ানাতুল ইসলাম দিনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।