ঢাকাThursday , 11 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রূপালী ব্যাংকে পালিত হচ্ছে গ্রাহক সেবা পক্ষ

Link Copied!

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের মাঝে আর্থিক স্বাক্ষরতা প্রদানের লক্ষে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সকল শাখায় পালিত হচ্ছে গ্রাহক সেবা পক্ষ। ১ হতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই কার্যক্রমের অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সোমবার ঢাকার রূপালী সদন কর্পোরেট শাখায় অনুষ্ঠিত আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের সাথে ব্যাংকিং সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন এবং রূপালী সদন কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এস.এম রোকনুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।