ঢাকাMonday , 8 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে জেন জি আন্দোলনে নিহত বেড়ে ১৯

Link Copied!

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে ‘জেনারেশন জেড’–এর নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। কাঠমান্ডুসহ দেশজুড়ে বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

প্রথমে রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সংসদ ভবনের সামনে আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুতই দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকাল সাড়ে ৩টা থেকে সরকার কারফিউ জারি করে।

তবুও প্রতিবাদ থামেনি। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ছাড়াও সরাসরি গুলি চালায়। এতে শুধু কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। দেশটির ন্যাশনাল ট্রমা সেন্টারে ৮ জন, এভারেস্ট হাসপাতালে ৩ জন, সিভিল হাসপাতালে ৩ জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ জন, ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ১ জন নিহত হন।

সুনসারির ইতাহারিতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজন পরে ধরণে বিপি কৈরালা স্বাস্থ্যবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে সারাদেশে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৯। দেশজুড়ে অন্তত ৩৪৭ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।