ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ

Link Copied!

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা হওয়ায় এ সেবা প্রদানে বাধা বা বিঘ্ন ঘটানো আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবী পূরণে সরকার সচেতন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অনুপস্থিতি ও গণছুটির কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল কর্মকর্তা ও কর্মচারী স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ ৪ দফা দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।