ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এন্টিড্রাগ সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন

Link Copied!

মাদকবিরোধী সংগঠন এন্টিড্রাগ সোসাইটি গত ১ সেপ্টেম্বর সংগঠনের কার্যালয়ে সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় ও সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শে সোসাইটিকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। একই সাথে বর্তমান সভাপতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাকে সোসাইটির উপদেষ্টা করার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটিতে এনপিবি নিউজ’র সম্পাদক মোঃ আল হাদীকে সভাপতি ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী ২০২৫-২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দেওয়ান মানিক, সহ-সভাপতি সিরাজুল ইসিলাম, সহ-সভাপতি মইনুল ইসলাম ময়েন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম তাজুল ইসলাম ও তোফাজ্জল হোসেন ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক তুহিন সরকার, নারী বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার পলি, নির্বাহী সদস্য আশরাফ সরকার, কাজী আবির আসলাম ও মোঃ কালাম হোসেন।