ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল গড়বে নিরাপদ ক্যাম্পাস, গেস্টরুম বন্ধে দৃঢ় শিবির

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। ভোট ঘিরে শেষ দিনের প্রচারে রোববার (৭ সেপ্টেম্বর) ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আর যোগ্য নেতৃত্বের খোঁজে তাদের দেওয়া প্রতিশ্রুতি ও ঘোষিত ইশতেহার খুঁটিয়ে দেখছেন শিক্ষার্থীরা।

এবার নির্বাচনে ১১টি প্যানেল থেকে লড়ছেন ৪৭১ প্রার্থী। যেখানে সবচেয়ে আলোচিত পদ সহ-সভাপতি বা ভিপি। এ পদে সবার নজর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ও ছাত্রশিবিরের সাদিক কায়েমের দিকে। ছাত্র-জনতার আন্দোলনকালে জোটবদ্ধ থাকলেও সম্প্রতি ‘প্রতিদ্বন্দ্বী’ হয়ে উঠেছে ছাত্র সংগঠন দুটি। দুই সংগঠনের নেতারা ডাকসু ইস্যুতেও মুখোমুখি অবস্থানে আছেন।

এ ছাড়া ভিপি প্রার্থী পদে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা, ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা, বামজোট সমর্থিত প্রতিরোধ পর্ষদের শেখ তাসনিম আফরোজ ইমি কিংবা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন বেশ আলোচনায় রয়েছেন।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতৃত্বে আবিদ-হামীম-মায়েদ এবং ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের নেতৃত্বে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন রয়েছেন। পূর্ণ প্যানেল দেওয়া এ দুটি সংগঠনই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তাতে জয়ী হয়ে ডাকসুর কার্যনির্বাহী কমিটি গঠন করলে আগামীতে তারা শিক্ষার্থীদের জন্য কী কী করবেন, তার প্রতিশ্রুতি দিয়েছেন।

ছাত্রদল তাদের ইশতেহারে আধুনিক, বসবাসযোগ্য, আনন্দময় ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। আর ছাত্রশিবিরের প্রতিশ্রুতি ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার পাশাপাশি গেস্টরুম-গণরুম সংস্কৃতির অবসান ঘটানো।