ঢাকাSunday , 7 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় জন্মদিনের পার্টিতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

Link Copied!

ফের কলকাতার বুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। এবার জন্মদিনের পার্টিতে গিয়ে বন্ধুদের হাতে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত রিজেন্ট পার্ক এলাকায়। এরই মধ্যেই নির্যাতিতা তরুণী হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই বন্ধুর নামে।

অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থানার পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় একটি আবাসনে এক বন্ধুর সঙ্গে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। জন্মদিনের পার্টির খাওয়া-দাওয়ার পর দুজনে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারপর সেখান থেকে কোনো রকমে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত ঘটনা খুলে বলেন।

এরপর শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কলকাতার হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা তরুণী।

কিছুদিন আগেই কলকাতার আইন কলেজের হোস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের খোদ কলকাতার বুকে জন্মদিনের পার্টিতে ধর্ষণের ঘটনা ঘটলো।