ঢাকাThursday , 4 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন

Link Copied!

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করা সংগঠনটির কার্যক্রম গেল এক বছর ধরে একরকম বন্ধ হয়ে থাকলেও নির্বাচনের মাধ্যমে অবশেষে আবারও নতুন করে যাত্রা শুরু করল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জয়ী হন মিঠুন। কোয়াবের মোট পদ সংখ্যা ছিল ১১টি। এর মধ্যে ১০ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। কেবল সভাপতি পদে লড়াই হয়। তবে সেটিও হতো না, কারণ সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ দাঁড়ান মূলত অটো পাসের তকমা সরাতে। বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবার প্রথমবারের মতো স্বশরীরে ও অনলাইনে ভোট দেওয়ার সুযোগ ছিল। ২১৫ ভোটারের মধ্যে ১৮৮ জন ভোট দেন। এর মধ্যে ১৫৪ ভোট পান মিঠুন, আর সেলিম শাহেদ পান ৩৪ ভোট। এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।