ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদক সম্রাজ্ঞী স্বপ্না যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার

Link Copied!

মাদক সম্রাজ্ঞী ও আলোচিত জুলাই-আগস্ট আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকার ৫৯৭ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ জানান, ‘জুলাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি স্বপ্না আক্তারকে যৌথ বাহিনী গ্রেফতার করে গুলশান থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ পুলিশ সূত্রে জানা যায়, স্বপ্না আক্তার গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলার ৬২ নম্বর আসামি (মামলা নম্বর-২৮)। এছাড়া মিরপুর, পল্লবী ও ক্যান্টনমেন্ট থানায় মাদক সংশ্লিষ্ট আরও পাঁচটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, স্বপ্না ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে তার বিরুদ্ধে রয়েছে হত্যা, মাদক ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ। এলাকাবাসীর কাছে তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিল্পপতিদের জিম্মি করে অর্থ আদায়সহ নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। পুলিশ আরও জানায়, কুমিল্লার সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের অবৈধ সম্পদ রক্ষার দায়িত্বেও ছিলেন স্বপ্না। তার তত্ত্বাবধানে মাটিকাটা এলাকায় ফখরুলের মালিকানাধীন একটি জমিতে একটি হোটেল নির্মাণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না নারী ও পুরুষ সদস্য মিলিয়ে দুটি পৃথক বাহিনী গড়ে তুলেছিলেন, যা দিয়ে তিনি দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।