এলজিইডি’র প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন আনোয়ার হোসেন। রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান সাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ নিশ্চিত করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয় যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশলী (গ্রেড-৩) আনোয়ার হোসেন Program for Supporting Rural Bridge (SuPRB) প্রকল্পের পরিচালক তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) পালন করবেন।

