ঢাকাMonday , 1 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন ৯ তারিখেই হতে হবে: উমামা ফাতেমা

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ সেপ্টেম্বরই হতে হবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র ঐক্য পরিষদের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী উমামা ফাতেমা।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের রায় দেওয়ার পর তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান।
উমামা ফাতেমা তার পোস্টে লিখেছেন, ‘ডাকসু নির্বাচন ৯ তারিখেই হতে হবে।
এদিকে, ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এ বিষয়েও জানতে চেয়েছেন হাইকোর্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।