আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা। গতকাল রোববার বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
আগামীকাল আরও সাতটি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। কোন সাতটি দলের সঙ্গে বৈঠক হবে তা এখনো জানা যায়নি।

