ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে পুলিশি হামলা নিয়ে কথা বলতে ডিএমপিতে বুয়েট শিক্ষার্থীরা

Link Copied!

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা ও রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে এসেছে বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
জানা গেছে, শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে আলোচনা করবে।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপিতে প্রবেশ করে।
আলোচনার বিষয়ে আহমেদ ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এরমধ্যে অন্যতম বিষয় হলো- প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ও রংপুরে বুয়েটের সাবেক শিক্ষার্থী ও ডেস্কোর প্রকৌশলী রোকনের ওপর হামলার ঘটনায় মামলা হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। তাদের গ্রেফতারের দাবি জানানো হবে। এছাড়া সাইবার বুলিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
আলোচনা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।