ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী সহ এক অতিরিক্ত ডিআইজির সম্পদ বিবরণী চেয়েছে দুদক

Link Copied!

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তথ্যানুসন্ধানে তাদের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি গাজী মো. মোজাম্মেল হক তার স্ত্রী ফারজানা মোজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
দুদকের অভিযোগে বলা হয়, গাজী মো. মোজাম্মেল হক ১৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে পদোন্নতি হয়ে বর্তমানে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত আছেন। আয় ও ব্যয়সহ এই পুলিশ কর্মকর্তার অর্জিত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৩৮২ টাকা। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস পাওয়া যায় ১৫ কোটি ৮০ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা। অর্থাৎ তার অবৈধ সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৬৯ টাকা।
দুদক জানায়, ফারজানা মোজাম্মেলের মোট সম্পদের পরিমাণ ৮ কোটি ৩১ লাখ ৩৩ হাজার ৮৮৮ টাকা। এই সম্পদের বিপরীতে তার ৫ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৯০৩ টাকার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়। অর্থাৎ স্ত্রী ফারজানা মোজাম্মেল ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৮৫টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।