ঢাকাFriday , 20 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজে আম্পায়ারিংয়ে বিক্ষোভ, কুশপুতুল দাহ

Link Copied!

Gopalganj-গোপালগঞ্জ প্রতিনিধি: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের মধ্যাকার খেলায় আম্পায়ারদের বাজে ও একচোখা সিদ্ধান্তের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও আম্পায়ারদের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটপ্রেমীরা।
শুক্রবার বিকেল ৩টায় বিক্ষুব্ধ গোপালগঞ্জবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারা শহরের বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিতর্কিত আম্পায়ারদের কুশপুতুল দাহ করে বিক্ষুদ্ধরা।