ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাচ্য মাহবুব এর দুটি কবিতা

Link Copied!

আমি ও মানুষ

আমি এখন আর কোনও মানুুষ না!
আমার কোনও স্মৃতি নেই; ভালবাসা নেই;
কাউকে বিশ্বাস করার ভয়ও নেই।
আমার ভেতর প্রগতিশীল চিন্তা নেই;
আমি কোনও চিত্রকলা বুঝি না
আমি শিল্পকলাও বুঝি না।
চলচ্চিত্র আমাকে আবেগী করে না
চারুশিল্পের ভাষা আমি জানি না
আমি আসলে মানুষ না!
আমার ভেতর একটু একটু করে গর্ভপাত হচ্ছে
স্বাধীনতা; অসাম্প্রদায়িকতা; দেশপ্রেম।
তবু আমি কোনও প্রতিবাদ করি না।
আমি সাম্প্রদায়িকতার সাইরেন শুনি;
৭১’র ঘাতকের মুক্তির মিছিল শুনি;
কিন্তু রুমীর মত যুদ্ধে যাই না।
আমার গণতন্ত্র আমার হাতে নেই
গণতন্ত্র আজ পাঁচ বছরে একদিন
এটাও লীগ দলে বন্দি
অথচ আমি নূর হোসেনের মত
রাজপথে নেমে আসি না।
আমি আসলে মানুষ না!
ফেলানিরা ঝুলে থাকে কাঁটাতারে;
বিশ্বজিৎ খুন হয় মধ্যযুগীয় বর্বরতায়;
লিমনের ভবিষ্যত বন্দি হয় ক্র্যাচে;
অথচ আমি কিছুই করি না।
আমি আসলে মানুষ না!
৭১-এ মানুষ ছিলাম
স্বাধীনতা পেয়েছি।
৯০-এ মানুষ ছিলাম
স্বৈরাচার হটিয়েছি।
একবিংশ শতকে আমি কিছুই পারছি না।
আসলে আমি এখন আর মানুষ না!
০৪/০৯/২০১৩

 

এলোমেলো পঙক্তিমালা

আমি শুধু হাঁটছি এবং হেঁটেই চলেছি
দিন; মাস; বছর হয়ে-
এক আলোকবর্ষ থেকে আরেক আলোকবর্ষ।
এই পৃথিবী থেকে অন্য পৃথিবী।
এখানে কোনও আকাশ নেই
নেই জল; বৃষ্টি অথবা প্রিয়তমার
ভেজা চুলের পানি ছাড়ানোর দৃশ্য!
হাঁটছি শুধুই হাঁটছি-
ভালবাসার ঋণের দায়ে ঘরপালানো আমি।
এখন আমার কেউ নেই
ঘর নেই, বন্ধন নেই,
ভালবাসার স্বপ্ন নেই।
কেউ এখন আমায় ভাবে না,
আসলে ভাবার মত কোন স্মৃতি নেই।
চেনা মানুষের কাছে
ফুরিয়ে গেছে সব প্রয়োজন।
অচেনা বিভৎস এই নগরীতে
কৃষ্ণপক্ষের অন্ধকারে
পথের শেষে এসে দাঁড়িয়েছি।
শুধু ভাবছি-
আবার ফিরে কি পাব?
বাবার শাসন; মায়ের বকুনি;
প্রিয় বর্ষার আদর।
০৩/০৯/২০১৩