ঢাকাSunday , 31 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল

Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন চার সদস্যের এক প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে।
রোববার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৪টায় তারা যমুনায় আসেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
এদিন বিকেল সাড়ে ৪টার দিকে নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত শুরু হয়।
ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ বিএনপি, বাংলাদেশ জামায়েত ইসলামী এবং এনসিপিকে আলোচনার জন্য ডেকেছেন।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল তিনটায় বিএনপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুরে জানানো হয় বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈঠক হবে। সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সন্ধ্যা ৬টায় এনসিপি বৈঠকে অংশগ্রহণ করবে।