ঢাকাSaturday , 30 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রয়্যাল এনফিল্ড কেনায় বিশেষ সুবিধা দেবে কমিউনিটি ব্যাংক

Link Copied!

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার ক্ষেত্রে এখন থেকে বিশেষ সুবিধ পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা। রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইফাদ মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম জনাব মো. মামুন-উর রহমান।

চুক্তিতে ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন হেড অব কার্ডস জাহির আহমেদ এবং ইফাদ মোটরসের পক্ষ থেকে হেড অব বিজনেস মুইদুর রহমান তানভীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইফাদ মোটরসের হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম. এ. আজিজ, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজার মো. মাসুদ হোসেন মিজিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।