ঢাকাWednesday , 27 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংক ও ঢাকা কমার্স কলেজের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কমার্স কলেজ-এর মধ্যে বুধবার (২৬ আগস্ট) একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এ কলেজের শিক্ষার্থীরা সকল একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ঢাকা কমার্স কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু মাসুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ সাইফুল আলম, উপাধ্যক্ষ (একাডেমিক) প্রফেসর ড. কাজী ফয়েজ আহমেদ ও উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর আবু নাঈম মোঃ মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহবুব-এ আলম। এসময় ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনপ্রধান মোঃ মজনুজ্জামান এবং মিরপুর শাখাপ্রধান মোঃ আনিসুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।