ঢাকাWednesday , 27 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি পেল ৪০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থী

Link Copied!

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন অঞ্চলের ৪০০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২০০ জন ছাত্র এবং ২০০ জন ছাত্রী রয়েছে, যারা বর্তমানে দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত। বুধবার (২৭ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই দুই বছরের জন্য শিক্ষাবৃত্তির মোট অর্থের পরিমাণ ২ কোটি ২০ লাখ টাকা। ২৭ আগস্ট ২০২৫, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। বাকি ৩৫০ জন শিক্ষার্থীর বৃত্তির অর্থ নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার, পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, নাসির উদ্দিন আহমেদ, মোঃ রিয়াজুল করিম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চেয়ারম্যান বলেন, “সত্যিকারের মেধাবীরাই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এই মেধাবীদের যথাযথ পরিচর্যার প্রয়োজন। ২০০৬ সাল থেকে শাহজালাল ইসলামী ব্যাংক দরিদ্র মেধাবীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।” তিনি সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, “এই বৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা, সাহস ও উৎসাহের উৎস। আমরা চাই ভবিষ্যতে তারা আরও মনোযোগ সহকারে পড়াশোনা করে নিজেদের ও দেশের উন্নয়নে অবদান রাখুক।”