ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার

Link Copied!

ZILLURনিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট রাজনীতিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শুক্রবার সকাল ৯টায় পুষ্পার্ঘ্য নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়।
বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের নেতা-কর্মীসহ সব সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধও জানিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতের পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানই ছিলেন বঙ্গবন্ধু পরিবারের অঘোষিত অভিভাবক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকর্মী হয়ে যে কয়েকজন কীর্তিমান পুরুষ স্বাধিকার, ভাষা আন্দোলন ও স্বাধীনতা আর মহান মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে জিল্লুর রহমান অন্যতম। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ২০১৩ সালের এই দিনে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন।