ঢাকাMonday , 25 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংক ও বাংলামার্ক মোটরটেক’র মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

Link Copied!

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট কার্যালয়ে বাংলামার্ক মোটরটেক-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলামার্ক মোটরটেক-এর নানাবিধ বিশেষ ও এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন। সোমবার (২৫ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল প্রতিষ্ঠান বাংলামার্ক মোটরটেক থেকে আকর্ষণীয় ও কাস্টমাইজড সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, শাখা বিতরণ মমুর আহমেদ এবং বাংলামার্ক মোটরটেক-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক, প্রকল্প ও বাস্তবায়ন ধীমান পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান, অ্যাসেট সেলস আব্দুল্লাহ আল মামুন এবং বাংলামার্ক মোটরটেক-এর মহাব্যবস্থাপক, সি ্ এ ইফতেখার মাহবুব। এই চুক্তি প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন, যা তাদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে।