ঢাকাSaturday , 23 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকসই অর্থায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল পূবালী ব্যাংক

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত Sustainability Rating ২০২৪-এ দেশের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের মধ্যে গৌরবময় অবস্থান অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী-এর নিকট টেকসই অর্থায়নে শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা উপস্থিত ছিলেন এই অর্জন পূবালী ব্যাংকের দীর্ঘমেয়াদি ভিশনের প্রতিফলন সুশাসন, পরিবেশবান্ধব অর্থায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংকে সমন্বিত করে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা।