ঢাকাWednesday , 20 August 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের আয়োজনে বিএফআইইউ’র প্রশিক্ষণ কর্মশালা 

Link Copied!

সাউথইস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ক্যামেলকো খোরশেদ আলম চৌধুরী।
এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ৫৩টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশ নেন। তারা বিএফআইইউ’র রিসোর্স পার্সনদের পরিচালনায় ৪টি প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন উপভোগ করেন। সেশনগুলো পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান, পরিচালক মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার।
কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মসূচির শেষ অংশে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।