আইফোনপ্রেমীদের জন্য অ্যাপেল বাজারে এনেছে আইফোন সিক্স। দুনিয়াজোড়া পড়ে গেছে হইচই। কিন্তু কী আছে এই ফোনে? আগের আইফোনের চেয়ে কি এটা আলাদা? জেনে নেয়া যাক।
নতুন এ আইফোনে আছে রেটিনা ডিসপ্লে, যাকে বলা হচ্ছে রেটিনা এইচডি। রেজুলেশন ১৩৩৪X৭৫০, এইচডি। ক্যামেরা ৮ মেগাপিক্সেল, যা দিয়ে প্যানোরমা মুড থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি আছে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
এবারের A8 প্রসেসর নিঃসন্দেহে ৫এস এর চেয়ে ৫০ ভাগ বেশি শক্তিশালী এবং দ্রুতগতির। চার্জও কম খরচ হবে। ব্যাটারির ব্যাপারে অ্যাপেল কখনোই মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের হিসাব কষে না সুতরাং এবারও তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে তারা জানিয়েছে, একবার চার্জে কমপক্ষে ১১ ঘণ্টা ভিডিও অথবা ১৪ ঘণ্টা ওয়াই-ফাই ব্যাবহার করা সম্ভব। আর ডাটা আদানপ্রদানের ক্ষেত্রে এটি ৫-এসের চেয়ে ৩ গুণ বিশি গতির।
আই ফোন ৬-এর বৈশিষ্ট
ডিভাইস টাইপ: স্মার্ট ফোন
ওএস: আই ও এস(এইট এক্স)
আয়তন: ৫.৪৪x২.৬৪x০.২৭ ইঞ্চি
ওজন: ১২৯ গ্রাম
তৈরি: অ্যালুমিনিয়াম
ডিসপ্লে সাইজ: ৪.৭ ইঞ্চি
রেজুলেশন: ৭৫০x১৩৩৪ পিক্সেল
পিক্সেল ডেনসিটি: ৩২৬ পিপিআই
প্রযুক্তি: আইপিএস এলসিডি
ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্ল্যাশ: ডুয়েল এলইডি
অ্যাপারচার সাইজ: এফটু ডট টু
ফ্রন্ট ক্যামেরা: ১.২ মেগাপিক্সেল
প্রসেসর: ৬৪ বিট
ব্যাক ইলুমিনেটেড সেন্সর, অটো ফোকাস, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডিজিট্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ডিজিট্যাল জুম, জিও ট্যাগিং, এইচডিআর প্যানোরমা।


