ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেটে আগুন, আহত ৫

Link Copied!

fireসাভার প্রতিনিধি: সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ৬টি দোকান। এসময় আগুন নেভাতে গিয়ে নারীসহ ৫জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রহমত উল্লাহ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রহমত উল্লাহ মার্কেটের রাহিন বেডিংস্টোর নামের একটি তুলার দোকান থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই ওই দোকানে লাগা আগুন আশপাশের আরো ৫টি দোকানে ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা ফায়র সার্ভিসে খবর দেয় ও বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় একঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে নারীসহ ৫জন আহত হন। অগ্নিকাণ্ডে ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিকরা।
এব্যাপারে সাভার ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইনেসপেক্টর আবু জাফর অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে না পারলেও বৈদুতিক শর্ট সর্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।