ঢাকাThursday , 19 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটপ্রেমীদের পিডিবি প্রকৌশলীর কার্যালয় ঘেরাও

Link Copied!

Trishal-ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ক্রিকেটপ্রেমীরা।
বৃহস্পতিবার সকালে বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ সময় ক্রিকেটপ্রেমীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে এবং আবাসিক প্রকৌশলীকে লঞ্ছিত করে। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয় নজরুল ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ত্রিশাল উপজেলার আবাসিক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ জানান, খেলার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য শুরুতেই একটু সমস্যা হয়। এতে এলাকাবাসী আমাদের ওপর চড়াও হয়।