ঢাকাWednesday , 18 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টিল মিলে বিস্ফোরণ: ৪ শ্রমিক দগ্ধ

Link Copied!

Fireনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর শ্যামপুরে মঙ্গলবার রাতে রানী স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন- জাবেদুল ইসলাম (৪০), এনামুল হক (৩৫), সাইফুল ইসলাম (৩৫), কামরুল হাসান (৪০)
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত তিনটার দিকে গ্যাসের পাইপ লাইন বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ওই কারখানার চার শ্রমিক। পরে ভোর সাড়ে ৬টার দিকে আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জাবেদুল শরীরের ৮৫ শতাংশ, এনামুলের শরীর ৭৫ শতাংশ পুড়ে গেছে।