ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমিউনিটি ব্যাংকের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামিক ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ চালু

Link Copied!

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকা একটি ডেডিকেটেড ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করার কৌশলগত প্রযুুক্তির অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে “ইসলামিক ব্যাংকিং এবং শরিআহ্সম্মত অর্থায়ন (আইবিসিএসএফ)” শীর্ষক একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিন), কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম (সেবা); যিনি এই উদ্যোগ এবং এর দীর্ঘমেয়াদী তাৎপর্যের প্রশংসা করেন।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, অন্তর্ভুক্তিমূলক এবং নীতিগত আর্থিক পরিষেবার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, কমিউনিটি ব্যাংকের এই প্রশিক্ষণ বাংলাদেশে প্রকৃত শরিআহ্সম্মত ব্যাংকিং সমাধান দেওয়ার উদ্দেশ্যে একটি প্রাথমিক পদক্ষেপ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আফতাব উদ্দিন ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের প্রথম অধিবেশনে নের্তৃত্ব দেন এবং শরিআহ্ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে সক্রিয় উদ্যোগের জন্য কমিউনিটি ব্যাংকের প্রশংসা করেন।

এই উদ্যোগটি কমিউনিটি ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রমের অভ্যন্তরীণ সক্ষমতা তৈরিতে সহযোগিতা করবে; পাশাপাশি শরিআহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং নীতির পরিচালনায় কার্যকরী ভূমিকা নিশ্চিত করবে।