ঢাকাSunday , 27 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবারের মধ্যেই সব দলের কাছে জুলাই সনদের খসড়া পৌঁছাবে: আলী রীয়াজ

Link Copied!

জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যেই এটি সব রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রোববার (২৭ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের শুরুতে সভাপতির বক্তব্যে এ তথ্য জানান তিনি।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা সোমবারের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।
তিনি আরও বলেন, আজ (রোববার) থেকে আগামী তিন দিনের মধ্যে আমি আশা করছি অনেকগুলো কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো বা চূড়ান্তে উপনীত হতে পারবো। আপনারা (রাজনৈতিক দলগুলো) অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। সেই চেষ্টায় অবশ্যই সফলতা আসবে। এই বিশ্বাস ও আস্থা আমাদের রাখা দরকার।
ঐকমত্য কমিশনের বৈঠকে আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি; নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ; ও পুলিশ কমিশন গঠন।b